Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

চকরিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইয়াবা

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীর নাম নুরুল কবির (২৮)। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার দিল মোহাম্মদের ছেলে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমূখি যাত্রীবাহী বাস থেকে জিদ্দাবাজার স্টেশনের নামার পর তাকে আটক করে। এর পর তার দেহ তল্লাশী করে উদ্ধার করা হয় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন