চকরিয়ায় বন্য হাতির আক্রমনে শিশু নিহত

নিহত
স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
চকরিয়ার উত্তর সুরাজপুর এলাকায় বন্য হাতির আক্রমনে শহীদ উল্লাহ নামক ১১ বছর বয়সী এক শিশু মারা গেছে । বুধবার দিবাগত রাত ৯ টায় এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ,ধান ক্ষেত পাহারা দেয়ার সময় দলছুট একটি হাতি চারা ধান গাছ খেতে আসে ।
এ সময় বাবা আবদু শুক্কুরের পরিবর্তে পাহারারত শিশু ছেলে পালানোর চেষ্টা করলে হাতিটি ধাওয়া করে শূড় দিয়ে ধরে আঁচড়িয়ে ওই শিশুকে মেরে ফেলে ।

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বন্য হাতির আক্রমনে শিশু শহীদ উল্লাহ মারা যাওয়া ঘটনা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন