চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত


কক্সবাজারের চকরিয়ায় বসত বাড়ির বিদ্যুৎতের তার তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ ইমাম হোসাইন ইমন প্রকাশ জাম্বু (১৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের উত্তর বুড়িপুকুর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত ইমাম হোসাইন ইমন ওই এলাকার মুহাম্মদ মনুর আলমের ছেলে। চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানায়, শনিবার বিকেলের দিকে ঝড়ো বাতাসের সময় নিহত নির্মাণ শ্রমিকের পাশ্ববর্তী বসতঘরে বিদ্যুৎতের তার মাটিতে পড়ে যায়। বিদ্যুতের তারটি ইমাম হোসাইন ইমন তুলে দিতে গেলে এসময় সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় বলে পরিবারের সদস্যরা তাকে জানায়।
রোববার (৭জুলাই) সকাল ৯টায় উত্তর বুড়িপুকুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নিহতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

















