চকরিয়ায় ১৪ দলের মানববন্ধন

চকরিয়া প্রতিনিধি:
সারা দেশে বিএনপি-জামাত জোটের গুপ্ত হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদী তৎপরতা, নৈরাজ্য সৃষ্টি ও অপরাজনীতি প্রতিবাদে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌর শহরের চিরিঙ্গায় ১৯ জুন বিকাল ৪টা হতে ৫টা পর্যন্ত এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আবছার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহবায়ক এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, সহ-সভাপতি যথাক্রমে মোক্তার আহমদ চৌধুরী, এম.আর চৌধুরী, ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, আবু মুছা, সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, উপজেলা কৃষকলীগের সভাপতি জসিমউদ্দিন চেয়ারম্যান, কে.এম ছালাউদ্দিন, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা মনজুর হোছাইন চৌধুরী, বদরুদ্দোজা, আবছার উদ্দিন মাহমুদ, জাফর আলম সিকদার, আহমদ কবির, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেব নাথ, বমুবিলছড়ির সভাপতি সোলতান আহমদ, ফাঁশিয়াখালীর সভাপতি সাহাবউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আবছার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু, পৌর ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুপ জয়, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলু, মহিউদ্দিন মেম্বার, রেজাউল করিম মেম্বার, নুরুল আমিন মেম্বার।
একইদিন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিকউদ্দিন চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সিকদার লিটন ও অধ্যাপক মুসলেহ উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটনের নেতৃত্বে পৌরশহরে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
একইদিন বিকাল ৪টায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইলিশিয়া বাজারস্থ চিরিংগা-বদরখালী সড়কে বিশাল মানববন্ধন করা হয়েছে। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউপির নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহারবিল ইউপির নির্বাচিত চেয়ারম্যান মহসিন বাবুলের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল।
উপস্থিত ছিলেন সহসভাপতি নুরুল ইসলাম, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা যথাক্রমে সুলতান মাহমুদ টিপু, চেয়ারম্যান রুস্তম আলী, আবদুল কাদের মেম্বার, ইব্রাহিম খলিল, শাহনেওয়াজ, বদিউল আলম, বেলাল উদ্দিন, অছিউর রহমান, জাহাঙ্গীর আলম,মুহিবুল্লাহ মুক্তিযোদ্ধা, নেজাম উদ্দিন,আশরাফ হোসেন, নেয়ামত উল্লাহ মনু,কায়কোবাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনছারুল করিম,সিনিয়র যুগ্ম আহবায়ক কাইছারুল হক বাচ্ছু, পূর্ববড়ভেওলা ইউনিয়ন যুবলীগ সভাপতি আলাউদ্দিন, বিএমচর ইউনিয়ন আহবায়ক মিজান উদ্দিন এমইউপি, আওয়ামীলীগ নেতা জুনাইদুল হক মানিক, জয়নাল আবদীন, ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, আবদু শুক্কুর মেম্বার, জাকের হোসেন মেম্বার, নুর মোহাম্মদ, জসিম উদ্দিন, জাকের আহমদ, হেফাজ উদ্দিন বাচ্ছু ও রাসেল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

















