চকরিয়ায় ১৭ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৫৮৫০ পিচ ইয়াবাসহ মহিলা গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
চট্রগ্রাম-কক্সবাজারের মহাসড়কের চকরিয়া মৌলভীরকুম এলাকায় মাইক্রোবাসে পুলিশ অভিযান চালিয়ে মহিলা ইয়াবা পাচারকারী কে গ্রেফতার করেছে । বুধবার রাত ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয় । তার কাছ থেকে ৫ হাজার ৮৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় । যার আনুমানিক মূল্য ১৭লাখ ৫৫ টাকা ।
গ্রেফতারকৃত রাবেয়া বেগম কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব পাড়ার হেলাল উদ্দিনের স্ত্রী ।এ সময় তার সাথে ছিল চার বছর বয়সী শিশু সন্তান প্রমা ও দশ বছর বয়সী ভাগিনী শিউলী ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে চকরিয়া থানার এসআই আকতার হোসেনে নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ১৭ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৮৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, মূলত তার ৪ বছর বয়সী শিশু সন্তান ও দশ বছর বয়সী ভাগিনীকে ব্যবহার করে সে ইয়াবা পাচার করছিল । তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দাযের করা হয়েছে ।



















