খাগড়াছড়ি ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করলো সেনাবাহিনী

Zn

স্টাফ রিপোর্টার:

দুইটি চাপাতি ও চাঁদার টাকাসহ খাগড়াছড়ি থেকে ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়নের জি টু মেজর রোবায়াত ফেরদৌসের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম  শুক্রবার সকাল সোয়া ১১ টার দিকে শহরের নয় মাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম চরণ সিং তঞ্চঙ্গা। গ্রেফতার হওয়ার পর সে নিজেকে ইউপিডিএফ’র চাঁদা কালেক্টর বলে স্বীকার করেছে। তার বাড়ী রাঙামাটি হলেও গত দেড় বছর যাবত খাগড়াছড়িতে পার্টির পক্ষ থেকে চাঁদা আদায় কাজে নিয়োজিত ছিল বলে জানিয়েছে। গ্রেফতার হওয়ার সময় তার কাছ থেকে দুইটি বড় চাপাতি ও আদায় করা চাঁদার নগদ ৯ হাজার টাকা আটক করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ১৩ মে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কর্তৃক আটককৃত জেএসএস সংস্কার গ্রুপ সমর্থিত পিসিপি’র দুই চাঁদাবাজের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেলে শহরে চাঁদাবাজিকালে গোপন সংবাদের ভিত্তিতে  খাগড়াছড়ি সেনা রিজিয়নের টহলটিম চাঁদাবাজির ৫ হাজার টাকাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করেছে। তাদের একজনের নাম রিয়েল চাকমা(২৬)। রিয়েল চাকমা জেএসএস রিফর্মিস্ট সমর্থিত পিসিপি’র খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার ভাইস প্রেসিডেন্ট। অপরজনের নাম প্রবাস জ্যোতি চাকমা। সে একই গ্রুপের সেন্ট্রাল কমিটির সেক্রেটারী জেনারেল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন