জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে শৈশবের কোচের স্মৃতিচারণ

fec-image

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে স্মৃতিচারণ করেছেন তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম। জাইমা সত্যিই চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পেয়ে থাকলে অবাক হবেন না বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এমনটিই লিখেছেন মোহাম্মদ হাকিম।

নিজের পোস্টে জাইমা রহমানের ছোটবেলার কয়েকটি ছবি শেয়ার করে ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘জাইমা রহমানকে নিয়ে আমার বিশ্বাস আজকের নয়—এটি অনেক দিনের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল। ঢাকা আইএসডি’তে পড়ার সময় সে আমার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার এবং দৌড়—সব ক্ষেত্রেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল। সে ছিল স্বাভাবিক প্রতিভাবান, দুর্দান্ত অ্যাথলেটিক এবং নিজের সীমা অতিক্রম করার এক অদম্য মানসিকতাসম্পন্ন একজন ক্রীড়াবিদ’

আব্দুল হাকিম আরও লেখেন, ‘আমি আজও স্পষ্টভাবে মনে করতে পারি—সে সাঁতারে ছিল সেরা, আর দৌড়ে ছেলেদেরও পেছনে ফেলে সামনে এগিয়ে যেত। তার সেই আত্মবিশ্বাস, পরিশ্রম এবং জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল।’

‘তাই সে যদি বলে থাকে যে সে সত্যিই চেলসি উইমেন টিমে খেলার আমন্ত্রণ পেয়েছিল—তাতে আমি একদমই অবাক হবো না। তার প্রতিভা ও সামর্থ্য সেই পর্যায়েরই।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাইমা রহমান, ফুটবলার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন