জামায়াত নেতা মোহাম্মদ শাহজাহান-

জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত ও পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে

fec-image

সবার আগে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত ও পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির এসিসট্যান্ট সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শাহজাহান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা জামায়াতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই, আর নির্বাচন চাই বলেই আমরা সকল আসনে প্রার্থী নিশ্চিত করেছি। কিন্তু নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীমের সভাপতিত্বে রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ জাফর সাদেক, রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহাম্মদ।

জেলা জামাতের সেক্রেটারি মনসুরুল হক এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল বারাকাত, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ছিদ্দিকী, মো. নুরুল করিম মো. আবদুস সালাম এবং উপজেলার সকল আমীর ও রোকনবৃন্দ উপস্থিত ছিলেন।

রুকন সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব নির্বাচিত জি এস এসএম ফরহাদ এর পিতা মাওলানা ফোরকান আহমদ উপস্থিত হয়ে সকল রুকনদের মিষ্টিমুখ করান এবং এস এম ফরহাদ এর জন্য দোয়া কামনা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় নির্বাচন, জামায়াত ইসলামী, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন