টেকনাফের ১ লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার র্যাব-১৫। এসময় শফিক উল্লাহ মামক একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ধৃত কারবারি হচ্ছে টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহ এর পুত্র।
শুক্রবার (৩ জানুয়ারি) কক্সবাজার র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম মাঝির ঘাটে কতিপয় ব্যক্তি মাদক ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি তেলের গ্যালন ফেলে পালানোর চেষ্টাকালে মোঃ শফিক উল্লাহ নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।
এসময় আরো ৩-৪ জন মাদক কারবারী দৌড়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরপ ধৃত কারবারি কে তল্লাশী করে তেলের গ্যালনের ভিতর থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত মাদক কারবারি জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারি এবং পলাতক মাদক কারবারীরা মাছ ধরার আড়ালে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিভিন্ন পন্থায় অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করতো। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

















