ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রাঙামাটিতে উপজাতিয় দম্পতি গুরুতর আহত

সড়ক দুর্ঘটনা
fec-image

সড়ক দুর্ঘটনা

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি শহরের বনরূপায় ট্রাক এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক উপজাতি দম্পতি গুরুতর আহত হয়েছে।  সোমবার বেলা সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দু’জনেই গুরুতর আহত হয়। এরপর তাদেরকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ট্রাক চালক জানান, আমার গাড়ির স্ট্যাডিং ভেঙ্গে যাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। ফলে অনাকাঙ্খিতভাবে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, আমরা ট্রাক এবং মোটরসাইকেল দুটোই থানায় নিয়ে যাব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন