Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

৭ই নভেম্বরকে কালো দিবস আখ্যায়িত করে রাঙামাটিতে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের মানববন্ধন

lig-pic-7-10

রাঙামাটি প্রতিনিধি:

৭ই নভেম্বর ১৯৭৫ সালে সামরিক শাসক কর্তৃক হাজার হাজার মুক্তিযোদ্ধা এবং সেনা অফিসার হত্যা করার প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙামাটিতে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ। মানববন্ধনটি

সোমবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের আহ্বায়ক আব্দুর শুক্কুর তালুকদারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রর্বাট রোনান্ড পিন্টু, যুগ্ম সম্পাদক পরিমল কান্তি দে, চাঁন্দু বড়ুয়া, সদস্য আব্দুল জলিল প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৫ সালে ৭ই নভেম্বর সামরিক শাসক কর্তৃক হাজার হাজার মুক্তিযোদ্ধা এবং সেনা অফিসারকে হত্যা করেছে জিয়াউর রহমান। তাই মানববন্ধন থেকে তীব্র ক্ষোভ এবং নিন্দা জানায় এবং সিপাহী বিপ্লব দিবস বাদ দিয়ে কালো দিবস পালন করারও আহ্বান জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন