‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা দেশে-বিদেশে উন্নয়ন ও সেবা করে চলেছে’

কাপ্তাই প্রতিনিধিঃ
‘দেশের প্রতিটি কর্নারসহ দেশে-বিদেশে বাংলাদেশ ডিপ্লোমা অব ইঞ্জিনিয়ার্সরা বিভিন্ন উন্নয়ন ও সেবা করে চলছে। ডিপ্লোমারা আজ দেশের সকল প্রতিষ্ঠানের কাজে নিযোজিত রয়েছে। তাঁদের বিভিন্নভাবে সহযোগিতা করা সকলের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।’
ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি)কাপ্তাই সাংগঠনিক জেলা সফরকালে আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ,এম,এ হামিদ শুক্রবার বিউবো অফির্সাস ক্লাবে প্রধান অতিথির বক্তব্য আইডিইবির সকল সদস্যদের উদ্দেশ্যে উপরোক্ত কথা উল্লেখ করেন।
আইডিইবির সকল সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা আবদুস ছাত্তার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কাপ্তাই আইডিইবি সাধারণ সম্পাদক আব্দুল হক(আবু), সহ-সভাপতি ও সাবেক জিএস প্রকৌঃ আবদুল লতিফ, বিএসপিআই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, পকৌঃ শেখ আহমদ চৌধুরী, রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দিন, প্রকৌঃ ও এলপিসি শাখা ব্যবস্থাপাক মোস্তাক আহমেদ, সাবেক বিএসপিআই জিএস ও প্রাক্তান জেলা পরিষদ সদস্য প্রকৌঃ রুবায়েত আক্তার আহমেদ, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, কেন্দ্রিয় যুগ্নসম্পাদক খন্দকার মাইনুল রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি জাফর আহমেদ ছাদেকসহ প্রমুখ।
পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতিসহ সফরকারীরা বিকাল তিনটায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল শিক্ষক, ছাত্র এবং বিউবো, পেপার মিলস, সুইডিশ ডিপ্লোমাদের সাথে এক মতবিনিময় করেন।
এসময় ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা ও কর্মরত ডিপ্লোমা তাঁদের নিজ নিজ দাবি পূরণ বাস্তবায়নের কথা উল্লেখ করেন। এ সময় সকল আইডিইবির সকল সদস্য উপস্থিত ছিলেন।

















