সম্মিলিত প্রচেষ্টায়

ঢাকার নদীগুলো রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা

fec-image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করতে হবে।

তিনি বলেন, ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হচ্ছে। নদী দূষণে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।

আজ সোমবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘পলিসি ডায়ালগ রিভাইভিং ঢাকাস রিভার্স : পলিসি অপশনস ফর সাসটেইনেবল ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকার চারটিসহ দেশের নদীগুলোর তালিকা করছে, যাতে দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করা যায়।

তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সহযোগিতা এবং জনগণ এগিয়ে এলে নদী বাঁচানো অসম্ভব নয়। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ছোট-ছোট পয়ঃনিষ্কাশন স্থাপন করতে হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আবুদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আবদুস সামাদ।

সূত্র : বাসস

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন