যুক্তরাজ্যের ওয়েবসাইটে ফিলিস্তিনের মানচিত্র

fec-image

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুসারে, পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটসহ ইসরায়েল ও ফিলিস্তিনের ভ্রমণ পরামর্শ সংক্রান্ত ওয়েবসাইট, বিদেশে পররাষ্ট্র দপ্তরের মিশনের তালিকায় এবং অঞ্চলের সরকারি মানচিত্রে এসব পরিবর্তন দেখা যাচ্ছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কার্যকারিতা রক্ষা এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য স্থায়ী শান্তির পথ তৈরির জন্য ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, দ্বি-রাষ্ট্র সমাধান বলতে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে বোঝায়, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। মূলত ১৯৬৭ সালের আরব-ইসরায়েলি যুদ্ধের পূর্ববর্তী ধারা অনুসারে এটি হবে।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, ফিলিস্তিনি এবং ইসরায়েলি উভয় জনগণের সমান অধিকার রক্ষা ও শান্তির পথে সমর্থন করার জন্য বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ঘনিষ্ঠ মিত্র কানাডা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন