তথ্য আদান-প্রদানে দূর্নীতি কমে আসবে: দীঘিনালা উপজেলা চেয়ারম্যান

fec-image

দিঘীনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম বলেছেন, তথ্য আদান প্রদানের মাধ্যমে দূর্নীতি কমে আসবে। সঠিক তথ্য জেনে কাজ করলে অনিয়ম করার সুযোগ থাকে না। তথ্য অধিকার নিয়ে নারীদের অংশগ্রহণে আমি আশান্বিত। ভবিষ্যতেও তথ্য প্রাপ্তির ক্ষেত্রে এবং তথ্য অধিকার নিয়ে নারীরা এগিয়ে থাকবে। সেক্ষেত্রে সমাজের অনিয়ম অনেকাংশে কমে আসবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ সব কথা বলেন।

তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় তৃণমূল উন্নয়ন সংস্থার তথ্য বন্ধু এবং ট্রেনিং অফিসার গীতিকা ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মাইনুদ্দীন ভূইয়া, নিলুফার ইয়াছমিন আলো রানী ত্রিপুরা, ঈশিতা চাকমা প্রমূখ।

এর আগে তথ্য অধিকার দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ চেয়ারম্যান, তথ্য অধিকার, দূর্নীতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন