তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

fec-image

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তাকে স্বাগত জানান শফিকুর রহমান।

জামায়াত আমির লিখেছেন, জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!

এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বিশেষ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিটে দলের আয়োজিত সমাবেশস্থলে যাচ্ছেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জামায়াত আমির, তারেক রহমান, শফিকুর রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন