ত্রাণ নিয়ে হতদরিদ্রদের পাশে পানছড়ির ফুটন্ত ফুল


পানছড়ির হতদরিদ্রদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছে ফুটন্ত ফুল ব্যবসায়ী সমিতি। ৩৫সদস্য নিয়ে গঠিত এ দলের সকল সদস্যইপানছড়ি বাজারের ব্যবসায়ী।
শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার হতদরিদ্র চল্লিশটি পরিবারের হাতে গেল ত্রাণ সহায়তা দিলেন ফুটন্ত ফুল ব্যবসায়ী সমিতি। যার মাঝে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও সাবান।
করোনাভাইরাস সংক্রামণের কারণে কাজ করতে না পারা মেহনতি মানুষের জন্যই এ সেবা বলে জানালেন সংগঠনের সভাপতি রিপন চৌধুরী ও সম্পাদক মোবারক হোসেন মনা।
ইট ভাঙ্গা শ্রমিক হাসমত আলী, রিক্সা চালক মুজিবর, মেরাজ আলী ও আলী আকবর জানালেন আমরা সরকারি কোন কিছুই পাইনি। এ দু:সময়ে যারা পাশে দাঁড়িয়েছে তাদের মহানভবতাকে শ্রদ্ধা জানালেন তারা।
ত্রাণ নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানো কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের নেতারা জানান।
এদিকে মোহাম্মদপুর গ্রামের মো. আমির হোসেন এলাকার একশ পরিবারের মাঝে দুই কেজি করে আটা বিতরণ করেছে বলে জানা গেছে।

















