থানচিতে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল


বান্দরবানের থানচি উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা ও সমর্থকরা।
মঙ্গলবার ৫ আগস্ট বিকাল ৫ টায় স্থানীয় জামের মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানচি উপজেলা শাখা এ আয়োজন করে। ২০২৪ সালে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা নির্দেশের পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদ, মুগ্ধসহ সব শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় জামের মসজিদের ঈমাম মাওলানা নাছির উদ্দিন।
দোয়া মাহফিলে অংশ নেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থানচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ টিপু, দৈনিক আমার দেশ পত্রিকা সাংবাদিক ও অফিস প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, বায়তুল মাল বিষয়ক সম্পাদক মোঃ রিদোওয়ান হোসেন, নির্বাহী সদস্য মো. ফারুক প্রমুখ।
দোয়া মাহফিলের বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখা পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

















