Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

থানচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ পরিবার ভস্মীভুত

 

থানচি প্রতিনিধি:

থানচিতে ২নং তিন্দু ইউনিয়নের অংথোয়াইপ্রু কারবারী পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ উপজাতি পরিবার পুড়ে ভষ্মীভূত।

শনিবার দুপুর ২টায় উক্যসিং মারমা এর বাড়িতে পলিথিন ব্যাগের সাহায্যে চুলার আগুন ধরাতে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

এ সময় এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অংথোয়াইপ্রু পাড়া প্রধান নিংথোয়াইউ কারবারী বলে, আমাদের পাড়ায় মোট ৩০ পরিবারের মধ্যে ২২ পরিবার  প্রাথমিক ভাবে ৮০ লক্ষাধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তরা হচ্ছে উক্যসিং মারমা, ঞোথোয়াইমং  মারমা, উচিং মারমা, থোয়াইচিংমং মারমা, সাথুইপ্রু মারমা, অংচিং মারমা, মংক্যউ মারমা, থোয়াইনুচিং মারমা, মংসেহ্লা মারমা, ম্রাসাংউ মারমা, থোয়াইসাপ্রু মারমা, উশৈমং মারমা, উহ্লামং মারমাসহ সর্বমোট ২২ পরিবার। তাৎক্ষনিকভাবে পরিদর্শনে যান তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান মংপ্রুঅং মারমা।

তিনি সাংবাদিকদের বলেন, তাদের জীবনে যার যা সম্বল ছিল পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষে সর্বাধিক সহযোগিতা করা হবে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন