দীঘিনালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
উপজেলা প্রতিনিধি, দীঘিনালা:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার পশ্চিম কাঁঠালতলী এলাকায় পুকুরের পানিতে
ডুবে দেড় বছরের শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম আফরোজা আক্তার মীম। সে
দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার সংলগ্ন পশ্চিম কাঁঠালতলী এলাকার আনোয়ার
হোসেনের মেয়ে।
শিশুটি বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে খেলতে গিয়ে পুকুরে পরে যায়
বলে জানা গেছে। পরে, শিশুটির মা দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায়
উদ্ধার করে দীঘিনালা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে
মৃত ঘোষনা করে।
Facebook Comment



















