দুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজ নিতে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

fec-image

কক্সবাজার জেলারচকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি কুমারীছড়া এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে স্থানীয়দের খোঁজখবর নেন।

এ সময় তিনি দুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয় এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করতে দুই দিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজার পৌছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জেলার চকরিয়া ছাড়াও পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা সরাসরি পরিদর্শন করবেন।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি চকরিয়ার বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখছেন এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।

দুপুর ১টায় জুমার নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় তিনি পুনরায় চকরিয়ার অন্যান্য বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৯টায় তিনি পেকুয়ায় নিজ বাসভবনে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

আগামীকাল শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ত্রাণ কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর বেলা ১২টায় তিনি মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকায় ছুটে যাবেন এবং সেখানে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন।

দুপুর ২টায় তিনি কক্সবাজার সার্কিট হাউসে ফিরে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন। সন্ধ্যা ৭টায় তিনি কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং রাত ৮টা ৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন। এই সরকারি সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর সহকারী একান্ত সচিব কামরুল হাসান।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন