দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের সভা

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পূজামন্ডপের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পুজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কাপ্তাই জোনের ৩৮ বীরের উপ-অধিনায়ক মেজর নাজমুল কাদির শুভ, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) রুদ্র, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র লাল হালদার, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, জামায়াতে ইসলামি কাপ্তাইয়ের আমীর হারুনর রশিদ, কাপ্তাই প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য, আহবায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনিত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য সহ বিভিন্ন মন্দিরে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ হতে আইনশৃঙ্খলাসহ দূর্গাপূজা শান্তিশৃঙ্খলা ভাবে উদযাপন করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এসময় আইনশৃঙ্খলাসহ নিজ,নিজ দায়িত্ব পালন করার কথা জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা প্রশাসন, কাপ্তাই, দুর্গাপূজা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন