নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় গাঁজাসহ বিজিবির হাতে আটক ১ 

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিনব  কায়দায় পাচারের সময়  অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. ইউনুছ  সিকদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ আদর্শগ্রাম চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, রামু থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজি তল্লাশি করা হলে অভিযুক্ত ব্যক্তি কৌশলে তার পেট ও পায়ে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

আটককৃত মো. ইউনুছ  সিকদার কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তিতারপাড়া গ্রামের মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বাতেন মৃধা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন