বাইশারীতে মোটরবাইক চালক অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবি

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এক মোটরসাইকেল চালককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত মো. মোরশেদ (২০) বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী এলাকার বাসিন্দা মৃত নুরুল হাকিমে ছেলে।

জানা যায়, বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেঙ্গার বিল এলাকায় রোববার (৫ এপ্রিল) সন্ধায় মোর্শেদ যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। ইতিমধ্যেই অপহরণকারীরা পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।

নিখোঁজ মোর্শেদের পরিবারের সদস্যরা এখন চরম উৎকণ্ঠায়। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।

এ বিষয়ে বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন, সন্ধ্যা ৭ টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। তার ধারণা অপহরণকারীরা ত্রিপুরা উপজাতি বলে ধারণা করছে তার পরিবার। তারা ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন