বিজিবির অভিযানে

নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ১৪ হাজার প্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার

fec-image

বৈরী আবহাওয়ার মাঝেও থেমে থাকেনি সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় ১১ বিজিবির অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট।

বিজিবি জানায়, ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত সীমান্ত এলাকায় ধারাবাহিক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ১ লাখ ১৪ হাজার ৮৮০ প্যাকেট বার্মিজ সিগারেট সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে জব্দ করা হয়। এগুলো মালিকবিহীন অবস্থায় পড়ে ছিল।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস জানান, “আমাদের সদস্যরা অতিবৃষ্টির মধ্যেও পাহাড়ি সীমান্তে চ্যালেঞ্জিং টহল পরিচালনা করেছে। মাদক ও চোরাচালান দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য কোটি টাকারও বেশি হবে এবং যথাযথ প্রক্রিয়ায় এগুলো ধ্বংস করা হবে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন নাগরিকরা বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, “বিজিবির কঠোর তৎপরতায় সীমান্ত এলাকা অনেকটাই নিরাপদ হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান আরও জোরদার হওয়া উচিত।”

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দীর্ঘদিন ধরে চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে, যা জনসাধারণের মাঝে প্রশংসিত হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন