নাইক্ষ্যংছড়িতে বিজিবি কর্তৃক গরীব অসহায় দু:স্থদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

18-12-13 bgb news pic

উপজেলা প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা জোন সদর,৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৫ শতাধিক গরীব অসহায় দু:স্থ জনসাধারনের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে। আজ বুধবার সকাল ১১টায় ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২ নং আরপি গেইটে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম চালু করা হয় । এই উপলক্ষে ফ্রি চিকিৎসার বিশেষ ক্যাম্প উদ্বোধন করা হয় । এই কার্যক্রম উদ্ধোধন  করেন ৩১ বর্ডার গার্ড ব্যাটালিন অধিনায়ক লে : কর্ণেল সফিকুর রহমান ।

উল্লেখ্য যে, বিগত সময় সপ্তাহে ১দিন (বুধবার ) নাইক্ষ্যংছড়ি উপজেলা ও রামু উপজেলার কচ্ছপিয়া, গর্জনিয়ার গীরব অসহায় দু:স্থ জনসাধারনের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। আজ বুধবার থেকে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সপ্তাহে ২দিন (অর্থাৎ রবি ও বুধবার ) ব্যাটালিয়ন জোন সদর , ৮টি বিওপি ক্যাম্পে বিনা মূল্যে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করবে বলে জানা গেছে ।

চিকিৎসা সেবা ও ঔষধ নিতে আসা কয়েক জন পুরুষ-মহিলাকে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে : কর্ণেল সফিকুর রহমান ঔষধ বিতরণের ফলে এই কার্যক্রমের প্রসারের ঘোষণা দেয় । এসময় চিকিৎসা নিতে আসা বয়স্ক পুরুষ -মহিলার কাছে জানতে চাওয়া হয়, এই সেবা পেয়ে তারা খুশি কিনা এবং বিনা মূল্যে পাওয়া ঔষধ কাজ করে কি না । এই প্রশ্নের জবাবে উপস্থিত জনসাধারন হাত উচিঁয়ে হ্যাঁ সূচক জবাব দেয় ।

সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বিজিবি অধিনায়ক বলেন, এই পাহাড়ী অঞ্চলের মানুষ গরীব । তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে সপ্তাহে ১দিনের স্থলে ২দিন ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণের সিদ্ধান্ত নিয়েছি । জোন সদরে ১জন মেডিকেল অফিসারের নেতৃত্বে ১জন নার্স, ১জন মেডিকেল সহকারীর মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে বলে জানান। এছাড়া ৮টি বিওপি’তে মেডিকেল সহকারীগণ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরনে করবে বলে জানান ।

মতবিনিময় কালে প্রেসক্লাব সভাপতি নুরুল আলম সাঈদ জানতে চান বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম প্রসার হবে কিনা, ভবিষতে এই কার্যক্রম চালু থাকবে কিনা এবং এছাড়া জনহিতকরণ কোন কাজের পরিকল্পনা আছে কি না । এমন প্রশ্নের জবাবে অধিনায়ক লে : কর্নেল সফিকুর রহমান বলেন, কার্যক্রমের প্রসারের অংশ হিসেবে সপ্তাহে ১দিনের স্থলে ২দিন করা হয়েছে । ভবিষতে এই কার্যক্রম চালু থাকবে । এর পাশাপাশি জনহিতকরণ কাজ করে আসছি । গত সপ্তাহে কচ্ছপিয়া এলাকায় ১টি ব্রিজ নির্মাণ শেষ করেছি । এমন জনহিতকরণ কাজ ,ছোট খাটো রাস্তা নির্মাণ, সংস্কার, ব্রিজ নির্মাণসহ উন্নয়নমূলক কাজ ভবিষতে ও করা হবে ।

এ সময় উপস্থিত ছিলেন ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মীর হাসান, চিকিৎসা নিতে আসা প্রত্যন্ত এলাকার জনসাধারন ও সাংবাদিকবৃন্দ ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন