Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে ইয়াবাসহ ২ নারী আটক

12.07

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বিজিবি। ১০ জুলাই রাতে কক্সবাজার ১৭ বিজিবির আওতাধীন তুমব্রু বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার ৪৮৫ পিস ইয়াবা ওই দুই নারী পাচারকারীকে আটক করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ১০ লক্ষাধিক টাকা বলে বিজিবি।

অভিযানে নেতৃত্ব দেন ১৭ বিজিবির আওতাধীন তুমব্রু বিওপির হাবিলদার এফএম মোস্তাকিম। আটককৃতদের সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত নারীরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের মৃত বাদলের স্ত্রী স্বর্ণা শীল (৭০), সুলাল শীলের স্ত্রী বুলবুল শীল (২৭)। নাইক্ষ্যংছড়ি থানা ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য, গত ১৭ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়েত মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে বিজিবি-পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত গোপন সূত্রে খবর পেয়ে নয়াপাড়াস্থ মাইক আমিনের বসত ঘরে হানা দিয়ে ব্যাপক তল্লাশী চালায়। এ সময় মিয়ানমারের তৈরি ২ মিনি ক্যান বিয়ার, ইয়াবা সেবনের উপকরণ সহ আমিনের স্ত্রী ফাতেমা বেগম ওরফে মান্না (২৮) কে হাতেনাতে আটক করে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়েত মোহাম্মদ সাহেদুল ইসলাম ইয়াবা আমিনের স্ত্রী ধৃত ফাতেমা বেগম ওরফে মান্নাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরণ করলেও আদালত জামিন দিয়ে দেন।

এক প্রতিক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাফায়াৎ মুহম্মদ সাহে দুল ইসলাম বলেন, ইয়াবা ও মাদক পাচারকারী যত বড় শক্তিশালী হউক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন