নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে বহিস্কার
উপজেলা প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে বহিস্কার করেছে । আজ সোমবার বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান দলীয় সভার সিদ্ধান্তক্রমে বিএনপি/বা-বান/বহিস্কার/০৩/২০১৪ সূত্রের পত্রের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নির্বাচনে ষড়যন্ত্রমূলক দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা বিএনপি’র সদস্য জসিম উদ্দিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেছেন ।
এ বিষয়ে বহিস্কৃত নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ৩০ বছরের রাজনৈতিক জীবনের পুরুস্কার যদি বহিস্কার হয়, তাহলে ওই বহিস্কার আমি মাথা পেতে নেবো। এবং তিনি আগামী দিনের পথ চলার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম কোম্পানী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নির্বাচনে ষড়যন্ত্রমূলক দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জেলা বিএনপি ও দলের সর্বোচ্চ নীতি নির্ধারক মহল জসিম উদ্দিনকে দল ও দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে ।



















