Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্টিত

Press-Oc copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.আবুল বাশার নয়নের সঞ্চালনায় সভায় বিগত সভার কার্যবিবরণী পড়ে শুনানো হয়। এছাড়াও বিধিবদ্ধ আলোচনা, প্রেসক্লাব কার্যক্রম গতিশীল করা, প্রেসক্লাবের খসড়া গঠনতন্ত্র সংশোধন, মাসিক সভা নির্ধারণ, প্রস্তাবিত প্রেসক্লাব ভবন এবং জমি অধিগ্রহণ বিষয়সহ সাংবাদিকদের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মাঈনুদ্দীন খালেদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল হামিদ, দৈনিক সংগ্রাম উপজেলা প্রতিনিধি মাহাম্মুদুল হক বাহাদুর, দৈনিক বাকঁখালী প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, দৈনিক সংবাদ প্রতিনিধি হাফিজুল ইসলাম চৌধুরী, দৈনিক সমুদ্র বর্তা প্রতিনিধি এম,আবু শাহমা, সাপ্তাহিক পার্বত্যবাণী সম্পাদক সানজিদা আক্তার রুনা, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন টুক্কু, দৈনিক কক্সবাজার ৭১ প্রতিনিধি মো. শাহীন, দৈনিক প্রিয় চট্টগ্রাম বাইশারী প্রতিনিধি মো. মুফিজুর রহমান, দৈনিক বাকঁখালী বাইশারী প্রতিনিধি মো. আব্দু রশিদ, দৈনিক ইনানী প্রতিনিধি মো. ইউনুছ প্রমূখ।

এদিকে মাসিক সাধারণ সভার পর প্রেসক্লাব নেতৃবৃন্দ নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খাইরকে বিদায় ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ওসি মো. আবুল খাইর বলেন, কর্মকালীন সময়ে দেশের অনেক থানা এলাকায় সাংবাদিকদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তবে দেশের সব এলাকা থেকে নাইক্ষ্যংছড়ির সাংবাদিকরা ভিন্ন। নাইক্ষ্যংছড়ির সাংবাদিকদের কাছ থেকে অনেক  সুযোগ ও সহায়তা পেয়েছেন জানিয়ে কৃতজ্ঞতা্ও প্রকাশ করেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন