নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

fec-image

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) স্বাধীনতার এ বীর সন্তানের সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন পিবিজিএম পিএসসি।

পরে রাঙামাটি সেক্টরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের দেহ সমাহিত করা ও শনাক্তকারী দয়াল কৃঞ্চ চাকমা, বীরেশ্রষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বিউগলের করুণ সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে।

এ ছাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন, বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন