নেতৃত্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেই অংকুরিত হয় : ওয়াদুদ ভূঁইয়া



খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, নেতৃত্ব শুধু রাজনৈতিক ক্ষেত্রেই হয়না। এর বাইরেও নেতৃত্ব আছে। আর এই নেতৃত্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংকুরিত হয়। সঠিত নেতৃত্ব দিতে সকল ক্ষেত্রে ভালো লেখাপড়ার ও সু-শিক্ষার দরকার। তাই ভালো লেখাপড়ার জন্য উৎসাহ দিতে হবে।
সোমবার ৮ সেপ্টেম্বর দুপুরে “ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন” কর্তৃক মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের এসএসসি-২০২৫ এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃতী শিক্ষার্থীদের আগামীর সফলতা কামনা করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, এক সময় এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। রাস্তাঘাট ছিল না। অনেক কষ্ট করে পড়ালোখা করতে হয়েছে। বর্তমানে মাটিরাঙ্গার ছেলেমেয়েরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছেন। আগামীতে আরো ভালোভাবে পড়ালেখা করতে সন্তানদের উৎসাহ দেয়ার আহ্বান জানান তিনি।
মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের স্কুল হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফোরকান হোসেন সোহাগ এর সঞ্চালনায় ফাউন্ডেশনের সংগঠক বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর বিনেপির সভাপতি মো. শাহজালাল কাজল, সহ সভাপতি নারায়ন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম শাকিল প্রমুখ। এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,সহকারী শিক্ষক, স্কুল শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

















