কাপ্তাই লেকে ফের পানি বৃদ্ধি : খুলে দেয়া হয়েছে ১৬টি জলকপাট

fec-image

ভাদ্র মাসে বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ফের ৬ ইঞ্চি করে ছেড়ে দিয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ ১৬টি জলকপাট। ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

সোমবার (৮সেপ্টেম্বর) কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হঠাৎ করে লেক তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকের পানির উচ্চতা সোমবার ৮ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটের পর ১০৮ দশমিক ৬৫ ফুট মীনস সি লেভেল অতিক্রম করায় অথাৎ বিপদসীমা অতিক্রম করায় কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেয়া হয়েছে।

ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

উল্লেখ্য, কাপ্তাই লেকে পানি ধারণ ক্ষমতা ১০৯ এম এস এল মীনস সি লেভেল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন