Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে রুমা সেনা জোনের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত

Ruma z copy

রুমা প্রতিনিধি:

রুমা সেনা জোনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা সেনা জোনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লে: কর্নেল গোলাম আরিকুল আলম পিএসসি।

প্রধান অতিথি লে: কর্নেল গোলাম আরিকুল আলম বলেন, পর্যটন এলাকায় পর্যটকের নিয়মমাফিক সামর্থ্যের মধ্যে ক্রয়-বিক্রয় করার সুযোগ থাকতে হবে। রুমা বাজার ও বগালেকসহ সব স্থানে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ও বাজার পরিবেশ সামগ্রিক উন্নয়নের স্বার্থে সীমিত সংখ্যক সদস্য নিয়ে আগামী ১৫তারিখের মধ্যে একটি কার্যকর কমিটি গঠন করা হবে।

 প্রধান অতিথি আরো  বলেন, পর্যটকদের সঙ্গে মিশতে গিয়ে যাতে কেউ কোনো অসামাজিক কিংবা শৃঙ্খলা বিরোধী কাজে জড়িয়ে না পড়ে, সেদিকে সজাগ থাকতে হবে।

নিরাপত্তা সংক্রান্ত এ সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে থেকে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, রুমা জোনের উপ-অধিনায়ক মেজর আশিফ, উপজেলা প্রশাসনের প্রতিনিধি রুবেল দাশ, রেমাক্রীপ্রাংসা ইউপি‘র সাবেক চেয়ারম্যান ইউজিন ত্রিপুরা, বাজার কমিটির সভাপতি উজ্জ্বল ত্রিপুরা, ট্যুরিষ্ট গাইডের সভাপতি লালরাম বম, ওয়াই.বি.এ. সভাপতি ভানতিলির বম ও গাইড রাহাত উল্লাহ প্রমূখ।

সভার  ‍শুরুতে উপস্থিত বক্তারা বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বক্তৃতা দেন। তারা বলেন এলাকা তথা পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে সব শ্রেণী পেশাজীবি লোকজনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা জরুরি।

এ সময় রুমা জোনের সেনা ও পুলিশ কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ট্যুরিষ্ট গাইডের সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন