পর্যটকদের মন কাড়ে রোয়াংছড়ির শীলবান্দা ঝর্ণা

রোয়াংছড়ি প্রতিনিধি:
রাঙামাটি জেলার রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলা সংলগ্ন বান্দরবান জেলার রোয়াংছড়ির উপজেল অবস্থান। শঙ্খ নদী (সাঙ্গু নদী) এই উপজেলার দক্ষিণ-পশ্চিম সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে। এখানেও রয়েছে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের বসবাস। তাদের জীবনাচার যেমন পর্যটকদের আকর্ষণ করে, তেমনি প্রাকৃতিক সৌন্দর্যও মোহিত করে তাদের।
বিশেষ করে পর্যটকদের মনকাড়েরোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নে শীলবান্দা পাড়ার অদূরে প্রাকৃতিক ঝিরি ঝর্ণার অপার সৌন্দর্য। চাইলে দেখতে যেতে পারেন আপনিও। বান্দরবান সদর থেকে ২১ কি.মি. দূরে অবস্থিত রোয়াংছড়ি উপজেলা সদরে যেতে পারবেন বাসে করে।
রোয়াংছড়ি সদর থেকে ঘণ্টা খানেকের দূরত্বেই শীলবান্দা ঝর্ণার অবস্থান।প্রায় ৪০ ফুট উঁচু থেকে ঝরে পড়া জলের উচ্ছ্বাস দেখে মুগ্ধ হবেন যে কেউ। ঝোঁপ জঙ্গলে বেষ্টিত এই ঝর্ণায় যেতে হয় দেড় কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে।
বান্দরবান থেকে বাসে রোয়াংছড়ি, এরপর রোয়াংছড়ি বাজার থেকে সিএনজি, চাঁদের গাড়ি ও মটরবাইক দিয়ে পৌঁছাতে হবে কচ্ছপতলী বাজারের।
কচ্ছপতলী বাজার থেকে ৩৫-৪০ মিনিট হাঁটলেই পৌঁছানো যাবে ঝর্ণায়।যাত্রা পথে চোখে পড়বে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য; সবুজ পাহাড় গ্রাম, ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে গ্রামীণ পথ চলার পথ আসলেই মোহনীয়। শীতের সময় হেঁটে যাওয়া রাস্তাও ভালো থাকে। সেখানে যাওয়ার পথে উঁচু নিচু পাহাড় বেয়ে উঠলে দেখা যায় রঙ বে-রঙের জলের রেখা।
আর জল পড়ার শব্দও বিচিত্র ছল ছল, ফুট ফুট, টপ টপ অপূর্ব শব্দই শুনা যায়। প্রায় ৪০ ফুট উপর থেকে আছড়ে পড়া ঝর্ণা পানির প্রচ- আঘাতে চার পাশে প্রচুর স্থানজুড়ে সৃষ্টি হয়েছে ঘন কুয়াশা ঢাকা রহস্যময় রূপ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অজ¯্র পাথর। এমন দৃশ্য কার না ভালো লাগে?

















