পাকুয়াখালী গণহত্যা দিবস স্মরণে মানববন্ধন

fec-image

আজ ৯ সেপ্টেম্বর ২০২৫, লংগদু উপজেলায় ১৯৯৬ সালের আজকের এই দিনে পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যা করে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস। তারই প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২য় পর্বে পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধ এবং গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও সদস্যদের প্রতিবেদনে সংবিধান বহির্ভূত আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করে
কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র মহাসচিব ও সাবেক মেয়র মো. আলমগীর কবির, বিশেষ অতিথি ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, জেলা সভাপতি লোকমান হোসাইন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা,

খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি মোঃ সুলতান আহমদ ভূইয়া, সহ সভাপতি মোঃ মহিউদ্দিন, জেলা পিসিএনপির সাংগঠনিক সম্পাদক মোকতাদের হোসেন, মহিলা পরিষদের জেলা সভাপতি হাসিনা আকতার, ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি সুমন আহমেদ, মোঃ সোহেল রানা প্রমুখ।

উক্ত প্রোগ্রামে কেন্দ্রীয়, জেলা, উপজেলার পিসিএনপি, পিসিসিপি ও পিসিএমপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন