পানছড়িতে দুঃস্থ কৃষক ও শিক্ষার্থীদের বিজিবির সহায়তা

fec-image

খাগড়াছড়ি জেলার অন্তর্গত পানছড়ি উপজেলার লোংগা ইউনিয়নে দুঃস্থ কৃষক ও শিক্ষার্থীদের মুখে হাসি ফুটাল পানছড়ি জোন ৩ বিজিবি।

রবিবার (২৩ নভেম্বর ) ২০ জন অসহায় কৃষকের মাঝে ২০টি স্প্রে মেশিন ও সার এবং ধানের বীজ তুলে দেন লোংগা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।

মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বেশ প্রশংসিত জোন কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম। উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন,“অশান্তিহীন, সমৃদ্ধ ও স্বনির্ভর পার্বত্য অঞ্চল গড়ে তুলতে বিজিবি সবসময়ই জনগণের পাশে থাকবে।”

কৃষকদের মাঝে উপকরণ বিতরণের পর তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া বিজিবির আওতাধীন সেলাই প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা ৬ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

মানুষের কল্যাণে বিজিবির এ উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্থিক সহায়তা, খাগড়াছড়ি, পানছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন