আলীকদমে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান


বান্দরবানের আলীকদমে বাংলাদেশ সেনাবাহিনী (৩১ বীর) সেনাজোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হল রুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী, গরিব ও দুস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্রছাত্রীদের খাবার বিলসহ সর্বমোট ২ লাখ ৫৪ হাজার ৭২৯ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. সাব্বির হাসান, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম জোন।
এসময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এছাড়া আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।
উল্ল্যেখ্য, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

















