পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার পানছড়িতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী চন্দ্র দেব চাকমা।তিনি পেয়েছেন ২৪ হাজার ৮৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের মিটন চাকমা পেয়েছেন ১৬ হাজার ৩৫৭ ভোট।
পুরুষ ভাইস চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন। এতে টিউবওয়েল প্রতীকের সৈকত চাকমা ২৪ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকের কিরণ ত্রিপুরা পেয়েছেন ৭ হাজার ৩১৮ ভোট।
মহিলা ভাইস চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ জন। এতে ফুটবল প্রতীকের মনিতা ত্রিপুরা ২১ হাজার ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলসী প্রতীকের সুজাতা পেয়েছেন ১৮ হাজার ৭৪৭ ভোট।
পানছড়ি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ বে-সরকারিভাবে সকলের প্রাপ্ত ভোট সংখ্যার ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, উপজেলার ৫টি ইউপির ২৫টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার সর্বমোট ভোট সংখ্যা ৫৬ হাজার ৫ জন। যার মাঝে ২৮ হাজার ২৪ পুরুষ ও ২৭ হাজার ৯৮০ জন মহিলা ভোটার রয়েছেন।

















