পানছড়িতে নির্বাচনী হাওয়া : অলিতে গলিতে নৌকা মার্কার পোস্টার
শাহজাহান কবির সাজু, পানছড়ি :
দীর্ঘ বৎসর পর গরম হতে চলেছে পানছড়ি উপজেলার গ্রামাঞ্চল থেকে শুরু করে উপজেলা সদর এলাকা পর্যন্ত। মাইকিং চলছে খুব জোরে শোরে। এ নির্বাচনী হাওয়া লাগার সাথে সাথে পানছড়ির সর্বত্র চা দোকানগুলেতেও ভীড় পরিলক্ষিত হচ্ছে। চা কেনা-বেচা আগের চাইতে অনেক বেড়েছে বলে দোকানী সূত্রে জানা যায়। এদিকে পোস্টারে পোস্টারে ভরে গেছে উপজেলার বিভিন্ন অলি-গলি ও রাস্তার মোড়। তাই এক শ্রেণীর কর্মীরা পোস্টারিং করার কাজে ও আরেক শ্রেণীর কর্মীরা মাইকিং করার কাজে কাটাচ্ছেন ব্যস্ততা সময়।
নির্বাচন নিয়ে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া এ প্রতিবেদককে জানান, কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা মার্কা প্রতীক পাওয়ার পর পরই পানছড়ির আওয়ামী লীগ ও অংগ সংগঠনে খুশির জোয়ার বইছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নেত্রীর বাছাই ছিল সুক্ষ এবং নিরপেক্ষ। তাই শুধু পানছড়ি নয় পুরো খাগড়াছড়িবাসী এ নিয়ে সন্তুষ্ট। কুজেন্দ্র লাল ত্রিপুরাকে বিপুল ভোটে জয়ী করানোটাই এখন মূল টার্গেট তাই পানছড়ি আওয়ামী লীগ ও অংগ সংগঠন সেভাবে নিরলস কাজ করে যাচ্ছে। এ নিয়ে তৃণমূল পর্যায়েও কাজ শুরু করেছে বলেও তিনি জানান।
উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা চব্বিশটি ও ভোট কক্ষের সংখ্যা আটাত্তরটি। এ ছাড়াও উপজেলায় মোট পুরুষ ভোটার রয়েছে একুশ হাজার সাতশত বিয়াল্লিশ ও মহিলা ভোটার বিশ হাজার ছয়শত সাতত্রিশ রয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।



















