এরশাদের মুক্তির দাবিতে রাঙামাটি শহরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল-সমাবেশ
স্টাফ রিপোর্টার :
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের মুক্তির দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ করেছে জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা বনরুপা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি হারুনুর রশীদ মাতব্বর, সাধারণ সম্পাদক রাজেশ চাকমা, জাতীয়পার্টির নেতা মিলন ও আরফান আলী।
সমাবেশে বক্তারা বলেন, একটি সুষ্ট নির্বাচনের লক্ষে দলের চেয়ারম্যান এরশাদ সরকারের পাতানো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ায় সরকার পরিকল্পিতভাবে সিএমএইচে এরশাদকে আটকে রেখেছে। বক্তারা অবিলম্বে এরশাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Facebook Comment



















