রাঙামাটিতে ১লাখ শিশুকে পোলিও হাম -রুবেলা টিকার আওতায় আনবে জেলার স্বাস্থ্য বিভাগ
স্টাফ রিপোর্টার :
জাতীয় টিকা দিবসে রাঙামাটি পার্বত্য জেলার এক লাখ শিশুকে পোলিও ও হাম-রুবেলা টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাঙামাটি জেলার স্বাস্থ্য বিভাগ। এই কর্মসুচির আওতায় পাচঁ বছরের কম বয়সি শিশুদের পোলিও খাওয়ানোর পাশাপাশি ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদেরকে এবারই প্রথম হাম-রুবেলা টিকা দেওয়া হবে।
আগামী ২১ ডিসেম্বর জাতীয় টিকা দিবস ও ২৫ জানুয়ারি থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাঙামাটির সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ রূহী বনানী ও মেডিকেল অফিসার ডাঃ বিনোদ শেখর চাকমা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় টিকাদান কর্মসূচিকে সফল করতে পার্বত্যাঞ্চলের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য কর্মীদের পাঠানো হয়েছে।



















