Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পানছড়িতে সাবেক ছাত্রদের মহতি উদ্যোগ

18 p

পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সাবেক ছাত্রনেতারা নতুন প্রজন্মকে নিয়ে গ্রহন করেছে এক ব্যতিক্রমী উদ্যোগে । এ উপলক্ষে উপজেলা কালচারাল ক্লাব ভবনে সাবেক এবং নতুন প্রজন্মের ছাত্রনেতাদের এক মিলনমেলা ঘটে । এ নিয়ে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রলীগ সভাপতি মো: আসিফ করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাথ দেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল নতুন প্রজন্মকে আধুনিক ও তথ্য প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, মাদকমুক্ত পানছড়ি গড়তে ছাত্রসমাজের ভূমিকা রাখা, শিশু নির্যাতন ও বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এসব বিষয়ে সবাই একাত্মতা ঘোষণা করেন। অনুষ্ঠানে জিয়ানগর গ্রামে নির্যাতিত শিশু মো: ইউসুফের ঘটনায় সকলে দু:খ প্রকাশ করেন। সবাই এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবী জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি নিখিল চৌধুরী, সাবেক যুবলীগ সভাপতি উজ্জ্বল চৌধুরী, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন বড়ুয়া, গিয়াস উদ্দিন, রিপন দেব ও মো: মশিউর রহমান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন