Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পানছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী মানববন্ধন

Manab bandon Sc Pic copy

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেশে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সার দেশের ন্যায় সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়।

পানছড়ি ডিগ্রি কলেজ, চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়, পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, মধ্যনগর দাখিল মাদ্রাসা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পূজগাং উচ্চ বিদ্যালয়, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ জঙ্গি বিরোধী মানব বন্ধন কর্মসূচি সফল ভাবে পালন হয়েছে বলে এ প্রতিবেদককে জানান। ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ব্যানার ও ফেস্টুন বহন করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন