Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পানছড়ির সানরাইজ স্কুলে শিশুদের ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন

পানছড়ি প্রতিনিধি:

পানছড়ি উপজেলার সানরাইজ কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের জন্য ক্রীড়া অনুষ্ঠানের করা হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা মিলে প্রায় ২২টির অধিক খেলায় অংশ গ্রহণের করে ব্যস্ত সময় পার করে।

পরে দুপুর ১২টা থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিদ্যালয় প্রধান মনোয়ারা বেগম।

বিদ্যালয়ের শিক্ষক মো. জালাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন ইলিয়াছ, শিক্ষক উচিং মারমা, কংচাই মারমা, পার্বিন চাকমা, শাহ আলম, শহীদুল ইসলাম, রুনা আক্তার ও চিত্তিকালা চাকমা।

এছাড়াও অনুষ্ঠানে ভালো ফলাফল অর্জন করা শিক্ষার্থীদেরও পুরষ্কৃত করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পানছড়ির সানরাইজ স্কুলে শিশুদের ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন