Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পার্বত্যাঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে- বাঘাইছড়িতে ঊষাতন তালুকদার এমপি

Exif_JPEG_420

বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী এফ ব্লক এলাকায় ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার এমপির আগমন উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছে এলাকাবাসী। রবিবার বিকাল ৪টার দিকে এক পথসভায় এফ ব্লক বাসী তাকে এ অভিনন্দন জানায়।

বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিলর মোঃ নুর মিয়ার সঞ্চালনায় অভিনন্দন জানানো উপলক্ষে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার এমপি।

এলাকাবাসীকে সুভেচ্ছা জানাতে গিয়ে ঊষাতন তালুকদার বলেন, পার্বত্যাঞ্চলের উন্নয়নের জন্য আমরা সবাই এক সাথে কাজ করবো। তিনি মুসলিম ব্লক জামে মসজিদে ৫০হাজার ও বটতলী বড় হুজুরের মাজারে ৫০হাজার টাকা অনুদান প্রদান করেন। এ উন্নয়ন বাঘাইছড়ি বাসীর জন্য অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যাক্ত করেন।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাঘাইছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আ: সবুর, বাঘাইছড়ি নাগরিক উন্নয়ন কমিটির সদস্য আঃ সাত্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন