পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী শহিদ সৈনিক তুজাম হোসেনের তৃতীয় শাহাদাত বার্ষিকী আজ

fec-image

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী অভিযানে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সৈনিক তুজাম হোসেনের তৃতীয় শাহাদাত বার্ষিকী আজ।

২০২৩ সালের পহেলা জুন তারিখে বান্দরবানে সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিচালিত এক অভিযানে তিনি শাহাদাত বরণ করেন।

জানা যায়, (২০২৩ সালেরর ২৯ মে) তারিখে পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের রুমা উপজেলার থিনদলতে ত্লাং পাড়া এলাকায় সৈনিক তুজামসহ সেনাবাহিনীর একটি অভিযান দল কেএনএ সন্ত্রাসীদের একটি ঘাঁটি দখল করে। এর দুই দিন পর অর্থাৎ ১ জুন একই অভিযান দল কেএনএ সন্ত্রাসীদের অন্যতম ঘাঁটি সিলোপি পাড়া অভিমুখে অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণের মুখে পড়ে। এ সময় স্কাউট হিসেবে অগ্রভাগে দায়িত্ব পালনরত সৈনিক তুজাম হোসেন গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁকে দ্রুত হেলিকপ্টারযোগে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তিনি শাহাদাত বরণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে তাঁর অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর ‘সেনা গৌরব’ পদকে ভূষিত করা হয়।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাহসী এই বীর সৈনিকের সর্বোচ্চ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ।

এক বিবৃতিতে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর এই সর্বোচ্চ আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশমাতৃকার সেবায় তাঁর অবিচল নিষ্ঠা, বীরত্ব ও আত্মোৎসর্গ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ সেনাবাহিনী, শহীদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন