পার্বত্য মন্ত্রীর পদত্যাগে বাঘাইছড়িতে বিক্ষোভ

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ জুন)  বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়কে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা “মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ মানি না, মানবো না”সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং মন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত পদত্যাগের দাবির নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে মন্ত্রী দীপেন দেওয়ানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর বিরুদ্ধে পদত্যাগের দাবি পার্বত্যবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নয় বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে মন্ত্রী দীপেন দেওয়ানের নেতৃত্ব প্রয়োজন। তাই তাঁর পদত্যাগের যেকোনো দাবি প্রত্যাহারের আহ্বান জানান তারা।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সোমবার (১ জুন) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন, যার ফলে নিয়মিত দায়িত্ব যথাযথভাবে পালনে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় সরকারের কার্যক্রমের গতি বজায় রাখার স্বার্থে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি পদত্যাগের আবেদন করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্যমন্ত্রী, বাঘাইছড়ি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন