পেকুয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিদখল নিয়ে উত্তেজনা
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি জবর দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রায় ৫৪বছরের ক্রয় সূত্রে ভোগদখলীয় একটি জমি পেকুয়া সদরের আন্নর আলী মাতবর পাড়ার প্রভাবশালী প্রবাসী নুরুল আমিন গং জবর দখল করে বাউন্ডারী দেয়াল নির্মাণ করতে গেলে জমির প্রকৃত মালিক আইছ্যা মিয়া গং এর লোকজন বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
সর্বশেষ আইছ্যা মিয়ার মেয়ে নিলুফা আক্তার জায়গাটি রক্ষার জন্যে পেকুয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে আমির হামজার ছেলে মো.ছোটন, মেয়ে মিনু আক্তার, প্রবাসী নুরুল আমিনের স্ত্রী রুপিয়া বেগম ও মো.তুষারকে আসামী করে এম.আর মামলা দায়ের করেন। মামলা নং-৩৬/২০১৫ইং।
মামলার অনুবলে স্মারক নং উনিম্যা/পেকুয়া/১৫-১২ মতে পেকুয়া থানাকে জবর দখলকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দিলে পেকুয়া থানার এস.আই.বিমল আসামীদের বিরোধীয় জমি প্রবেশ করতে নির্দেশ দিয়ে আসেন। প্রত্যক্ষদর্শী ও জমির মালিক পক্ষের অভিযোগ পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পর তারা দেশীয় অস্ত্র নিয়ে পুরুষ মহিলা মিলে জায়গায় বাউন্ডারী নির্মাণ কাজ করছে।
জানা যায়, পেকুয়া মৌজার বি.এস. ১০২২নং খতিয়ানের বি.এস. দাগ ৩৪৩,৩৪৪ দাগান্দরে ৩৬.৭৫শতক ও বি.এস.২৫৬৮নং খতিয়ানের বি.এস.দাগ ৩৩৭ আন্দর ৩শতক সহ ৩৯.৭৫শতক জমির ক্রয় সূত্রে বি.এস চুড়ান্ত জরিপের রেকড়ীয় মালিক আইচ্যা মিয়া দীর্ঘ ৫৪ বছর ধরে এজমি ভোগ দখল করে আসছে।
মামলার বাদী নিলুফা আক্তার বলেন, অবৈধ মানবপাচারকারী নুরুল আমিন টাকার জোরে সন্ত্রাসী কায়দায় তার পৈত্রিক জমিটি কেড়ে নিতে বার বার চেষ্টা করায় তারা বর্তমানে অসহায় হয়ে পড়েছে। এবিষয়ে প্রথমে পেকুয়া থানায় প্রতিকার চেয়ে আবেদন করলে সার্ভেয়ার নিয়োগ করে দখল পরিমাপ করে আমাদের কাছে রেকর্ড়ের চেয়ে কম জমি দখলে আছে অথচ তারা বেদখলীয় জমি ক্রয় করে আমার দখলীয় জমিতে দখল করতে চাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, অর্ধ শতাব্দীর অধিক সময়ের দখলীয় জমি জোর করে দখল করতে মরিয়া হয়ে নুরুল আমিনের লোকজন এখন তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
সরেজমিনে গেলে স্থানীয় লোকজন বলেন, জায়গাটি বহুকাল থেকে আইছ্যা মিয়ার দখলে। এখন হঠাৎ করে নুরুল আমিনরা দখল করতে চাচ্ছে।

















