পেকুয়ায় জিএমসি ইনস্টিটিউশনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

pic pekua g m c

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

সদ্য প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন উপজেলা পর্যায়ে শীর্ষে অবস্থান করা ওই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে স্কুলের হলরুমে প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও জহির উদ্দিনের উপস্থাপনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী খোরশেদ আলী, প্রকল্প কর্মকর্তা সামছুল ইসলাম পাটোয়ারী, স্কুল পরিচলানা পর্ষদের সদস্য জাকের হোসেন চৌং, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি  ছফওয়ানুল করিম প্রমূখ।

উল্লেখ, ২০১৩ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় সদ্য ফলাফলে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন থেকে ২ জন শিক্ষার্থী টেলেন্টপুল, ১০ জন শিক্ষার্থী বৃত্তি, ৩৩ জন শিক্ষার্থী এ প্লাস লাভ করে পেকুয়া উপজেলায় মাধ্যমিক স্থরে শীর্ষ বিদ্যাপীঠ হওয়ার গৌরব অর্জন করায় উপজেলা প্রশাসন ও স্কুলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা সভায় অতিথিরা বলেন, শিক্ষার মাধ্যমে নিজের জীবনকে আলোকিত করা যায়। কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জল করতে হলে অবশ্যই শিক্ষার বিকল্প নেই। সভা শেষে কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন