পেকুয়ায় বিদ্যূৎ স্পৃষ্টে এক কিশোরের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি.

পেকুয়ায় বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর হয়েছে। নিহত  তারেক (১৬) পেশায়  একজন রিক্সাচালক। উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড ভোলাইয়াঘোনা এলাকার দরিদ্র দিন মজুর জিয়াউর রহমানের পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, ১ ডিসেম্বর  বিকাল সাড়ে ৩টায় উপজেলার আলহাজ  কবির আহমদ চৌধুরী বাজারের পাউবো অফিসের সামনের বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী এলাকার মামুনের দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন,  দোকানদার মামুন দীর্ঘদিন ধরে পেকুয়া বাজারের পশ্চিমে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে একটি ভাড়া দোকানে অবৈধে উপায়ে বিদ্যুৎ চালিত টমটম ও রিক্সার চার্জ বাণিজ্য চালিয়ে আসছে।

ঘটনার দিন রিক্সাচালক মো. তারেক ওই দোকানে তার  রিক্সার ব্যাটারী চার্জ দিতে যায়। এসময় বিদ্যূৎ লাইন থেকে রিক্সার সংযোগ খুলতে গেলে  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন